ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৮

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৭৮ জন। সোমবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৩১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৭০৬ জন।

ইত্তেফাক/জেডএইচডি