আপনার রাশিফল

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২০:৩৬

মুহম্মদ আনিসুল হক

১৫ জুলাই ২০১৯ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ৩১ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ এবং ১১ জিলকদ ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৬। শুভ বার:  সোম ও শুক্র। শুভ রত্ন:  মুক্তা ও হীরা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শরীর ভালো যাবে না।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পাবেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহযোগিতা নাও পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি শুভ সম্ভাবনাময়। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

নতুন আত্মীয় লাভের যোগ আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মীয়দের কারো সঙ্গে হঠাত্ যোগাযোগ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যকে সন্তুষ্ট করতে পারবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিলে ভালো করবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।