রাজস্ব থেকে বেতনের দাবিতে পৌর কর্মচারীদের অবস্থান

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২০:৫০

ইত্তেফাক রিপোর্ট

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহাসমাবেশ করেছে পৌরসভার কর্মচারীরা। বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম বলেন, গত তিন বছর যাবত্ সারাদেশের পৌরসভার কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু কেউ আমলে নেয়নি। গতবছর একই দাবিতে আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছিলাম। তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হলেও আমাদের দাবি পূরণের বিষয় কোনো সুরাহা হয়নি।