অনলাইন এডিটরস অ্যালায়েন্সের যাত্রা শুরু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩০

যাত্রা শুরু হলো দেশের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা, টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ৩৫টি গণমাধ্যমের সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

সভায় আগামী এক বছরের জন্য সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। দৈনিক নয়াদিগন্তের অনলাইন সম্পাদক হাসান শরীফ সভাপতি ও দৈনিক ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেল সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন- সহসভাপতি পদে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক লুৎফর রহমান হিমেল ও জাগো নিউজের সম্পাদক কেএম জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরটিভির ডিজিটাল প্রধান এম এ এইচ এম কবির আহম্মেদ ও ডিবিসি টেলিভিশনের ডিজিটাল প্রধান কামরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ,সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের হেড অব ডিজিটাল শরাফত হোসেন, অর্থ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মঈন বকুল, অফিস সম্পাদক পদে দীপ্ত টিভির অনলাইন প্রধান মাসুদ বিন আব্দুর রাজ্জাক এবং নির্বাহী সদস্য হিসেবে দৈনিক কালের কণ্ঠের উপবার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ আনিসুর রহমান বুলবুল, দ্য ডেইলি স্টারের অনলাইন প্রধান আজাদ বেগ ও বার্তা টুয়েন্টিফোরের মানসুরা চামেলি।

কমিটির সদস্য হিসেবে আছেন- দৈনিক মানবকণ্ঠের ফরহাদ হোসেন, দৈনিক খবরের কাগজের গোলাম রাব্বানী, একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, ডেইলি সানের মৌদুদ সুজন, বে অব বেঙ্গল পোস্টের গোলাম জাকারিয়া, এশিয়ান টিভির আরিফুর রহমান, দেশ রূপান্তরের আপেল মাহমুদ, মানবজমিনের সাজিদ হক, দেশ টিভির মনিরুজ্জামান, আরটিভির বিপুল হাসান, দেশ রূপান্তরের মাহতাব হোসেন, এটিএন বাংলার মো. রাশেদ সিদ্দিক, দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, বাংলাভিশনের রিয়াজুল আলম রাব্বী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের এস. এম. আমিনুর রহমান, ভোরের কাগজের এইচ এম নাহিয়ান, ডেইলি বাংলাদেশের রনি রেজা, নাগরিক টেলিভিশনের মবিন হোসেন, নয়া দিগন্তের যুবরাজ ফয়সাল, বার্তা বাজারের নাসির উদ্দিন পাটোয়ারী, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া ইনচার্জ এ কে এম ইমরানুল হক, দ্য নিউজ টুয়েন্টিফোরের রুদ্র মিজান, দৈনিক যুগান্তরের যোবায়ের আহসান জাবের ও আতাউর রহমান।

সংগঠন থেকে জানানো হয়, শুধুমাত্র দেশের প্রথম শ্রেণির যেকোনো সংবাদমাধ্যমের অনলাইন এবং ডিজিটাল বা মাল্টিমিডিয়ার প্রধানরা এই সংগঠনের সদস্য হতে পারবেন। 

ইত্তেফাক/এনএন