ইস্টার্ন ইউনিভার্সিটি ও ক্রিয়েটিভ আইটির সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:০৪

ইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট। রবিবার ক্রিয়েটিভ আইটি প্রাঙ্গণে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তরুণদের কারিগরি ভাবে দক্ষ করে তুলতে ওই সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রতিষ্ঠান দুটি। এতে তরুণরা ইন্ডাস্ট্রিয়াল হার্ড স্কিল ও সফট স্কিলে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগের পাশাপাশি পাবে জব প্লেসমেন্ট সুবিধাও। 

আরও পড়ুন: ডিসিদের প্রতি ৩০ দফা নির্দেশনা প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদ আখতার হোসাইন, কোষাধ্যক্ষ এ.এস মাহমুদসহ অন্যরা। ক্রিয়েটিভ আইটির পক্ষে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন। 

ইত্তেফাক/অনি