বিনোদন রিপোর্ট
আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। ইউটিউবে কাভার গানের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান তিনি। বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। কাভারের পাশাপাশি মাঝেমধ্যে গেয়েছেন নিজের গানও। পাশাপাশি মৌলিক গানও করেছেন তিনি। এছাড়া প্রকাশ করেছেন মিউজিক ভিডিও। এবার ‘ডার্টি ট্রিক্স’ শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে। নিজের প্রথম অ্যালবাম ‘আনকেইজড’ থেকে গানটি নিয়েছেন তিনি।
যৌথভাবে গানটি লিখেছেন মোহন শরীফ, নাগিব হক ও জেফার রহমান। ফ্লাইবট স্টুডিওসের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ। মিউজিক ভিডিওটির প্রমোশনাল পার্টনার স্টার সিনেপ্লেক্স। জেফার রহমানের তৃতীয় মিউজিক ভিডিও এটি। এর আগে ‘জাজ’ এবং ‘সামবডি’ শিরোনামের দুটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে তাঁর। ভিডিওগুলো দারুণ সাড়া জাগায়।
এছাড়া চলচ্চিত্রেও গান করেছেন তিনি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘সেনাপতি’ সিনেমায় গেয়েছেন ইংরেজি গান।
