এটি সত্যি এখন ভালো ছবি নির্মাণের সংখ্যা কমে গেছে। শুদু ঈদের সময় ভালো বাজেট ও ভালো ছবি মুক্তি দিলে চলচ্চিত্র টিকবে না। বছরজুড়েই ভালো ছবি মুক্তি দিতে হবে। তাহলে দেশীয় চলচ্চিত্রের প্রতি দর্শকের আগ্রহ থাকবে। ঢাকাই চলচ্চিত্রে গল্প সংকট ও নকল ছবির কথা প্রায়ই শোনা যায়। বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। কোথায় কি হচ্ছে তা সহজেই তারা জেনে যায়। যে জিনিস দর্শক একবার দেখে দ্বিতীয়বার তা দেখা থেকে মুখ ফিরিয়ে নেয় স্বাভাবিকভাবেই। নানা ভাষার ছবির নকল করে সিনেমা বানানো মানে প্রযোজকদের অর্থ নষ্ট করা। আমি আগেই বলেছি দর্শক বিভিন্ন দেশের চলচ্চিত্র এখন দেখে। দর্শকের দেখা জিনিস নতুন করে নিয়ে আসার কোনো মানে হয় না। নির্মাতাদের নতুন কিছু নিয়ে ভাবতে হবে। আমাদের গল্পের অভাব নেই। তবে বিভিন্ন গল্প নিয়ে সুন্দরভাবে কাজ করার নির্মাতার অভাব আছে।
বর্তমানে সিনেমার সার্বিক পরিস্থিতি প্রসঙ্গ
বরেণ্য অভিনেতা তারিক আনাম খান
