ইত্তেফাক রিপোর্ট
‘ইসেট ল্যাপটপ ফেয়ার ২০১৯’ শনিবার শেষ হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার শেষ দিনে সকাল থেকেই মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় ছিল স্টলগুলোতে। ছাড়, অফার ও নানা ধরনের উপহারের পসরা সাজিয়েছে ব্র্যান্ডগুলো ক্রেতাদের জন্য। শেষ বেলায় অনেক ছাড়, অফার ও উপহারের ঘোষণা দেয় ব্র্যান্ডগুলো।
এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ২১তম ল্যাপটপ প্রদর্শনী। ল্যাপটপ ও ট্যাবলেট নিয়ে দেশের সবচেয়ে বড়ো এই মেলায় ডেল, আসুস, এইচপি, লেনেভো, ওয়ালটন, আইলাইফ, চুই ব্র্যান্ডের ল্যাপটপ প্রদর্শিত হয়। মেলাতে ল্যাপটপ কিনতে আসা লিটন মিয়া বলেন, ‘অপেক্ষা করছিলাম ল্যাপটপ মেলার জন্য। ল্যাপটপ কেনার জন্য ভালো একটা বাজেট ঠিক করে রেখেছিলাম। মনে হচ্ছে, এই বাজেটের মধ্যেই ভালো মানের ল্যাপটপ পাব।
