চট্টগ্রামবাসীর জন্য পাঠাওয়ের ক্যাম্পেইন ‘ও বদ্দা অনলি চিটাং’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৪

শুধু চট্টগ্রামবাসীর জন্য রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘পাঠাও’ নিয়ে এলো ‘ও বদ্দা অনলি চিটাং’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে থাকছে পাঠাও-এর পুরাতন ও নতুন ইউজারদের জন্য পাঠাও কার, বাইক ও ফুড সার্ভিসে আকর্ষণীয় সব ডিসকাউন্ট। ক্যাম্পেইনটি চলবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘পাঠাও’ জানিয়েছে, ‘হোক চট্টগ্রামের ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়ানো, কাজের জন্য যাতায়াতে  বা লোকাল ফুডগুলো উপভোগ করতে, পাঠাও-এর এই ক্যাম্পেইনের এক্সাইটিং অফারগুলো এভেইল করে সহজে ও বাজেটের মধ্যে করতে পারবেন সবকিছু।’

চট্টগ্রামের নতুন ব্যবহারকারীরা পাঠাও অ্যাপে ‘প্রোমো FEST100’ ব্যবহার করে পাঠাও কারে পাবেন ৫০ শতাংশ ছাড় (১২৫ টাকা পর্যন্ত)। এছাড়াও পাঠাও বাইকে ‘প্রোমো FIRSTRIDE50’ ব্যবহার করে পাবেন ৫০ শতাংশ ছাড় (৬৫ টাকা পর্যন্ত) এবং পাঠাও ফুডে ‘প্রোমো HELLO100’ ব্যবহার করে ৫০ শতাংশ ছাড় (১০০ টাকা পর্যন্ত)। 

আর পুরনো গ্রাহকরা পাঠাও কারে ‘প্রোমো CTGCAR’ ব্যবহার করলে পাবেন ৫০ শতাংশ ছাড় (৯০ টাকা পর্যন্ত)। এছাড়া পাঠাও বাইকে ‘প্রোমো CTGBIKE’ ব্যবহার করে পাবেন ৫০ শতাংশ ছাড় (৪০ টাকা পর্যন্ত) এবং পাঠাও ফুডে ‘প্রোমো FOODCTG’ ব্যবহার করে পাবেন ৩০ শতাংশ ছাড় (১০০ টাকা পর্যন্ত)।

পাঠাও বলছে, এই প্রোমোগুলো ব্যবহার করে চট্টগ্রামবাসীরা এখন সহজেই ও সাশ্রয়ে রাইড ও ফুড উপভোগ করতে পারবেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে পাঠাও তুলে ধরেছে যে পাঠাও প্রতিটি শহরের বিশেষ চাহিদাগুলো মেটাতে চেষ্টা করে আসছে।

ইত্তেফাক/জেডএইচডি