ওয়ান ব্যাংক লিমিটেডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম কেক কেটে দিনটি উদ্যাপন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন
০০০০
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উদ্যোগে উত্তরার আশকোনা হজ ক্যাম্পে ব্যাংকের ‘হজ বুথ’-এর উদ্বোধন ও দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এবং প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার চৌধুরী
০০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর দুই দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যাবসায়িক সম্মেলন ঢাকার একটি হোটেলে আয়োজন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী
০০০০০
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তির চেক হস্তান্তর করেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের রামগঞ্জ শাখা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত বৃত্তির চেক প্রদান করা হয়
