নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইকনপ্রডিজি ৪.০ প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

ইয়ং ইকোনমিস্টস ফোরাম (ওয়াইইএফ) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাব ইকনপ্রডিজি ৪.০ এর জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সম্প্রতি একটি কর্মশালার আয়োজন করে। ইকনপ্রডিজি ‘এনএসইউ ওয়াইইএফ’ আয়োজিত দেশের স্নাতক পর্যায়ে বৃহত্তম নীতি নির্ধারণ প্রতিযোগিতা।

ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে অংশগ্রহণকারী দলগুলো এই কর্মাশালায় উপস্থিত ছিল। এতে তাদের প্রথম রাউন্ড সম্পর্কে জানানো হয়। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর ব্র্যান্ড এ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের সহকারী পরিচালক জয়ন্ত সেন এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের কনসালটেন্ট সালমান জাহির অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার বিষয় ছিল ‘অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়িক সংগঠনগুলোর সামাজিক দায়িত্বের ভূমিকা’। প্রতিযোগিতার লক্ষ্য কেবল তরুণদের তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য একটি প্লাটফর্ম প্রদান করা নয়, এর পাশাপাশি তাদের সমস্যা সমাধানের জন্য ধারণা এবং নীতি নির্ধারণের বিকাশ ঘটানো। কর্মশালার মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয়। আগামী ৬ ডিসেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।