g স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গত ২০১৮-১৯ অর্থবছরে ৪২ কোটি ৪৫ লাখ টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে, যা আগের ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় প্রায় ২ কোটি ৭ লাখ টাকা বেশি। ব্যাংকের ৩৮১টি শাখার মাধ্যমে বছরের বিভিন্ন সময়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি, ঋণ মেলা, ঋণ আদায় মহাক্যাম্প, আমানত হিসাব খোলা, মেলার সফল আয়োজনের মাধ্যমে ২৩৫৯ কোটি টাকা (লক্ষ্যমাত্রার ১০৭%) ঋণ বিতরণ, শ্রেণীকৃতসহ মোট ২৫২৯ কোটি টাকা (লক্ষমাত্রার ১২৭%) ঋণ আদায় করা হয় এবং ব্যাংকের আমানত সংগ্রহ ৫২০১ কোটি টাকায় উন্নীত হয়। এছাড়া বার্ষিক হিসাব শেষে লোকসানি শাখার সংখ্যা ১৭টি হ্রাস পেয়ে ৪৬টিতে দাঁড়িয়েছে।
