ভারতের কাশ্মীরের শ্রীনগরে এবং মনিপুরের ইমফলে যাত্রা শুরু করেছে হাতিলের দুটি শোরুম। এর মাধ্যমে ভারতে হাতিলের শোরুম সংখ্যা উন্নীত হয়েছে ১২টিতে। উদ্বোধন অনুষ্ঠানে হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান জানান, ইমফল ও কাশ্মীরের শোরুম দুটির আকর্ষণীয় দিক হচ্ছে এতে রয়েছে হাতিলের ভার্চুয়াল ফার্নিচার শোরুম ‘হাতিলভি’। যেটা শুধু বাংলাদেশেই নয় বরং ভারতের বাজারেও প্রথম পূর্ণাঙ্গ ভার্চুয়াল ফার্নিচার শোরুম। এছাড়াও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শোরুম দুটিতে রয়েছে হাতিলের লাইফস্টাইল ফার্নিচার কালেকশন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন হাতিলের পরিচালকবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি
