মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড ঘিরে স্কুল ও কলেজ ছাত্রীদের ইভটিজিং, দেশব্যাপী ধর্ষণ, যৌন হয়রানি, ধর্ষণের পর হত্যা ও প্রকাশ্যে কুপিয়ে হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে শেখ বোরহান উদ্দিন (র) ইসলামী সোসাইটির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি খালেদ চৌধুরী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, এম মুহিবুর রহমান, মিজানুর রহমান রাসেল, শেখ কামরুল ইসলাম, দুলাল হোসেন, সিরাজুল হাসান প্রমুখ।
