বীর প্রতীক আব্দুল্লাহ-হিল-বাকী ও সহযোদ্ধার শাহাদত বার্ষিকী পালন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

বীর মুক্তিযোদ্বা শহীদ আব্দুল্লাহ-হিল-বাকী বীর প্রতীক ও তার সহযোদ্ধা শহীদ আমিরুস সালাম বাবুল এর ৪৭তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে গতকাল খিলগাঁও পল্লীমা সংসদের অঙ্গ সংগঠন শহীদ বাকী স্মৃতি পাঠাগারের উদ্যোগে সংসদ প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাকী স্মৃতি পাঠাগারের চেয়ারম্যান মোঃ জুলফিকার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পল্লীমা সংসদের আজীবন সদস্য সাবের হোসেন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, বাকী ইউনিটের কমান্ডার এস এম আতিউর রহমান আতিক এবং পল্লীমা সংসদের সভাপতি আসাদুর রহমান নাসিম।

এসময় বাকী ইউনিটের মুক্তিযোদ্ধাদের স্মৃতি নিয়ে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন । —প্রেস বিজ্ঞপ্তি