সেনাবাহিনীর বাৎসরিক প্রশিক্ষণ শুরু মঙ্গলবার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:০০

বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন শুরু হবে আগামীকাল ১৭ ডিসেম্বর থেকে। যা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সেনাবাহিনীর প্রতিটি প্রশিক্ষণ বছর শেষে ডিসেম্বর-জানুয়ারিতে বিভিন্ন ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকায় বাৎসরিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ডিভিশনগুলো নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বাৎসরিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন করবে।

আইএসপিআর জানায়, এই বাৎসরিক যৌথ প্রশিক্ষণ বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ইত্তেফাক/এমএএম