নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
মনসুর হত্যা মামলার অন্যতম আসামি নুরুল হককে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফান্দাউক নিজ বাড়ি থেকে পিবিআই পুলিশের পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
২০১৮ সালের ২৩ জুন নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের মনসুর হত্যা মামলার অন্যতম আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার করা হয়। উল্লেখ্য মনসুর হত্যার ঘটনায় নিহতের স্ত্রী পেয়ারা বেগম বাদী হয়ে ১৪ জনকে আসামি করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
