নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহারে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের আশিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার শ্রীধরবাটি পলাশ ডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে। আশিক ঐ গ্রামের মো. সানাউল্লাহর ছেলে।
উপজেলার গোয়ালা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মুকুল জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল-হাই নিউটন বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
