বেলকুচিতে সড়কের বেহাল দশা

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:২০

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচি-দৌলতপুর আঞ্চলিক সড়কের বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে আট গ্রামের মানুষের। বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হাজি আ. কাদেরের বাড়ির সামনে বৃষ্টির পানি গড়িয়ে যাওয়ার ফলে সড়কটির দুপাশে ভাঙনের সৃষ্টি হয়েছে।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, সড়কটি অতি গুরুত্বপূর্ণ। তাই খুব শিগগিরই প্রাথমিক অবস্থায় আমরা সংস্কারের ব্যবস্থা করব এবং এই সড়কের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।