কোহিনূর কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫১

দেশের স্বনামধন্য প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।

সভায় আরো ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন, কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মো. কামরুজ্জামান, এফসিএমএ এবং সিএফও মহা. শামীম কবির, এফসিএমএ।

সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচিসমূহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ ছাড়া ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

ইত্তেফাক/জেডএইচডি