ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল।
জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পায় টাইগাররা। তাই সিরিজ জয়ের দারুণ সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে চায় সফরকারীরা।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন আফিফ হোসেন। তার জায়গায় একাদশে এসেছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), গুড়াকেশ মোতি, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।
