বিপর্যয়ে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় বন্ধ খেলা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল। ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। এরই মাঝে বাগড়া দিয়েছে বৃষ্টি। আপাতত বন্ধ রয়েছে খেলা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন লিটন দাস। প্রথম ম্যাচে ডাক মারার পর দ্বিতীয় ম্যাচে ১০ বলে ৩ রান করে ফিরেছেন তিনি।

সুবিধা করতে পারেননি তানজিদ হাসান তামিমও। ৪ বলে ২ রান করে আউট হন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সৌম্য সরকার। রানের গতি বাড়ানোর চেষ্টা করেন মিরাজ।

তবে হঠাৎ রান আউটের শিকার হন সৌম্য। ১৮ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ২৫ বলে ২৬ ও রিশাদ হোসেন ৪ বলে ৫ রান করে আউট হন। ১১ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

ইত্তেফাক/জেডএইচ