রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরায় বজ্রপাতে মো. তাহের আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা ছেলেও বজ পাতের বিকট শব্দে অচেতন হয়ে পড়ে। তাহের আলী উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চরমেঘনা গ্রামের মৃত পান্ডা মিয়ার ছেলে। শনিবার বিকাল ৫টায় পাড়াতলী ইউনিয়নের আড়াকান্দা নামক স্থানে পাটের আঁটি জাগ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
