হতাশা যেন পিছু ছাড়ছে না শিক্ষকদের...

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:২৪

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)  ২৪-১-২০১৯ তারিখে সারা দেশে প্রায় ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেন। এর মধ্যে এক-তৃতীয়াংশ পড়েন নানা সমস্যায়। তার মধ্যে মহিলা কোটা অন্যতম। তাঁরা সুপারিশ পেয়েও এমপিওভুক্ত হতে পারছেন না মহিলা কোটা পূরণ না হওয়ায়। অথচ এর জন্য কারা দায়ী? প্রায় ছয় মাস বিনা বেতনে শ্রম দিচ্ছেন তাঁরা। কিন্তু এভাবে আর কতোদিন? তাঁরা আজ পর্যন্ত জানেন না তাঁদের সমস্যার সমাধান কবে হবে? অবশ্য এর মধ্যে মাউশি ও মাদ্রাসা অধিদপ্তরের মাধ্যমে তাঁদের তথ্যও নিয়েছেন  এনটিআরসিএ,  কিন্তু আবার সবই যেন ঠান্ডা হয়ে গেল। এ অবস্থায়  এক জেলা থেকে অন্য জেলায় শিক্ষকরা বিনা বেতনে পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগীদের বিনীত আবেদন এই যে, বিষয়টা আমলে নিয়ে খুব দ্রুত সমাধান করার চেষ্টা করে আমাদের এই অমানবিক কষ্ট থেকে মুক্তি দিন।

তাপস সাহা, সহকারী শিক্ষক,

মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, ঢাকা