খাগড়াছড়ির আলুটিলায় উল্টে গেছে পর্যটকবাহী বাস

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৭

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ২০ জন পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে দিকে খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন নামক স্থানে এ ঘটনা ঘটে। 

জানা যায়, পর্যটকবাহী বাসটি বুধবার রাতে ঢাকা থেকে সাজেকের উদ্দেশ্যে ৪০ জন যাত্রী নিয়ে রওনা হয়। বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২০ জন যাত্রী আহত হন। তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার বাসিন্দা।

আহতদের পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। আহতদের সবাইকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মো. মীর মোশারফ হোসেন জানান, আহতদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২/৩ জন রোগী ছাড়া কেউ বড় ধরনের চোট পাননি।

সবাই খাগড়াছড়ি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরতে পারবেন বলেও জানান তিনি।

ইত্তেফাক/পিএস