বরিশাল অফিস
চিত্কার করো মেয়ে, দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় এই স্লোগান নিয়ে দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় অমৃত লাল দে মহাবিদ্যালয় সংলগ্ন অমৃত লাল দে সড়কে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করে তারা।
কলেজ অধ্যক্ষ সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে, সহকারী অধ্যাপক খলিলুর রহমান, সহকারী অধ্যাপক দুলাল মজুমদার, প্রভাষক টুনু রানী কর্মকার, প্রভাষক বৈশাখী চক্রবর্তী, প্রভাষক অনিতা রানী বসু, প্রভাষক লিঙ্কন দাস, প্রভাষক দেবাশিষ চক্রবর্তী, প্রভাষক পার্থ সারতি শর্মা, প্রভাষক বিউটি সুলতানা খানম ও মো. সায়েম হোসেন, মহানগর আওয়ামী লীগ নারী নেত্রী নিগার সুলতানা হনুফাসহ বিভিন্ন শিক্ষার্থী।
বক্তারা এ সময় যত দ্রুত সম্ভব ধর্ষণকারীদের আইনের আওতায় এনে ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে এ ধরনের ক্যানসার নির্মূল করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি করেন।
