ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
এক ম্যাচ আগেই সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ের পর দ্বিতীয় ম্যাচে ২৭ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। তাই এবার ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে নেই সৌম্য সরকার। তার পরিবর্তে একাদশে এসেছেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে দুটি পরিবর্তন। টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলসের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেইডেন সিলস, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ, ও ওবেদ ম্যাকয়।
