ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার থেদাপাড়া গ্রামে একটি মেছোবাঘ পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন, ওই মোশারফ হোসেন (৫৬ ) ও জাহিদুল ইসলাম ( ২৭ )।
যশোরের শার্শার বন্যপ্রাণী অপরাধ ইউনিটি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ১৯ ডিসেম্বর ওই গ্রামের একটি রাস্তায় একটি মেছো বাঘ দেখতে পায় গ্রামের লোকজন। তারপর দল বেধে তারা মেছো বাঘটিকে ধাওয়া করে ধরে ফেলে। তারা পিটিয়ে হত্যা করে মেছো বাঘটিকে মাটি চাপা দিয়ে রাখে। ঘটনা জানতে পেরে তিনি শুক্রবার ঘটনাস্থলে যান। তদন্ত শেষে কালীগঞ্জ থানাতে একটি জিডি করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। এখন বন্যপ্রানী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
