বকেয়া বেতন পরিশোধের আবেদন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৮

পহেলা ডিসেম্বর ২০১৭ থেকে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের অর্থায়নে গাজীপুর মহানগরের যানজট নিরসনের লক্ষ্যে প্রায় ৩০০ সদস্য (ট্রাফিক সুপারভাইজার ও ট্রাফিক সহকারী) কাজ শুরু করেন। ১৩-৫-২০১৮ তারিখে তাঁদের মধ্যে প্রায় ৮০ জনকে দু-তিন মাসের (মার্চ-এপ্রিল-মে) বেতন বাকি রেখে অগ্রিম এক মাসের ছুটি দেওয়া হয়। এবং বলা হয় যে, এক মাস পরে আবার আমাদের ডাকা হবে। চাকরি না করতে চাইলে আগামী এক মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে। কিন্তু এ পর্যন্ত বেতন পরিশোধ করা হয়নি। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং বকেয়া বেতন পরিশোধের জন্য সনির্বন্ধ আবেদন জানাচ্ছি।

মো. জালাল উদ্দিন

ট্রাফিক সুপারভাইজার, গাজীপুর