সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যা প্রয়োজন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৮

পেশি শক্তি অথবা কোনো চক্রান্তের মাধ্যমে সিলমারা ব্যালট পেপার দিয়ে যাতে বাক্স ভর্তি না করতে পারে তার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে—ক) ভোটকেন্দ্রে যত জন ভোটার, ঠিক ততটি ব্যালট পেপার সরবরাহ করা। খ) অত্যন্ত জরুরি বিষয় হলো, যিনি ভোটার ব্যালট পেপার সরবরাহ করবেন তিনি নিজে ঐ ব্যালট পেপারের অপর পৃষ্ঠায় স্বাক্ষর করবেন। এবং ঐ ব্যালট পেপার সরবরাহকারীর স্বাক্ষরের নিচে পুলিং অ্যাজেন্ট স্বাক্ষর করবেন। (স্বাক্ষরের কলাম রাখতে হবে) এই স্বাক্ষরকৃত ব্যালট পেপারটি ভোটদাতা হস্তান্তর করবেন। ভোটদাতার স্বাক্ষরযুক্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট চলবে। যৌথ স্বাক্ষরযুক্ত ব্যালটই ভোট গণনার উপযুক্ত বলে বিবেচিত হবে।

ভোট গ্রহণ শেষে কত ব্যালট পেপার হলো, বাকি কতগুলো ব্যালট পেপার অবশিষ্ট থাকল— হিসাব মিলিয়ে রাখতে হবে। ভোট গণনার পর প্রত্যেক পুলিং অ্যাজেন্ট লিখিত সকলের স্বাক্ষরযুক্ত ফলাফল লিখে তা ঘোষণা করতে হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকতে হবে। ফলাফল সম্প্রচার কেন্দ্রে সঠিক ফলাফল সম্প্রচার হচ্ছে কি না তা লক্ষ রাখতে হবে। সকল কেন্দ্রের লিখিত স্বাক্ষরিত ফলাফল সংগ্রহ করে সম্প্রচার কেন্দ্রের ফলাফলের সঙ্গে মেলাতে হবে। সর্বোপরি, ভোট গ্রহণের দায়িত্বে অবহেলা করলে দোষী ব্যক্তির শাস্তির বিধান জরুরি।

খুরশিদ আলম

গ্রাম: উত্তর আলীপুর, ডাকঘর: বেকের বাজার,

দাগনভুঞা, ফেনী