বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠাগুলো যোগ্য এবং বিষয়ভিত্তিক শিক্ষকের চরম সংকটে ভুগছে। বেসরকারি শিক্ষক নিয়োগ এনটিআরসিএ-র হাতে যাওয়ায় এবং মামলাজনিত কারণে অনেক প্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যপদ সৃষ্টি হয়েছে। নিবন্ধিতরা মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগদানের অপেক্ষায়। এনটিআরসিএ-র মেধা যাচাই পরীক্ষায় তাঁরা নিজ যোগ্যতায় শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন। তাঁদের মেধাহীন ভাবার কোনো অবকাশ নেই। তাঁদের সুযোগ দেওয়া হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বমহিমায় আলোকিত হবে। দেশ পাবে মেধাবী প্রজন্ম। অন্যদিকে নিবন্ধন সনদধারীদের বঞ্চিত করলে জাতির বেকার সমস্যা বৃদ্ধি পাবে। কিন্তু এনটিআরসিএ-র শম্বুক গতির কারণে নিবন্ধনপ্রাপ্তরা হতাশার অন্ধকারে নিমজ্জিত। এদিকে তাঁদের বয়স বেড়েই চলেছে। মেধার ভিত্তিতে তাঁদের চাকরির নিশ্চয়তা কে দেবে? বিষয়টি অনুধাবনপূর্বক নিবন্ধনভুক্ত তরুণ মেধাবীদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিযুক্ত করে মেধাবী ও দক্ষ জাতি গড়ার সুযোগ দিন।
ভূপেন্দ্র নাথ রায়
খানসামা, দিনাজপুর
