মাছ ধরতে গিয়ে হাঙরের আক্রমণে এক ব্যক্তি নিহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৫

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরের গ্রেট ব্যারিয়ার রিফে হাঙরের আক্রমণে এক ব্যক্তি প্রাণ হারিয়াছেন।

অস্ট্রেলিয়ার জরুরি সেবা জানিয়েছে, ৪০ বছর বয়সি নিহত ওই ব্যক্তি স্থানীয় সময় শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে হাম্পি দ্বীপে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাছ ধরছিলেন।

কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হাঙরের শিকার হওয়ার দেড় ঘণ্টার মধ্যে লোকটি ঘটনাস্থলেই মারা যান। ঘাতক হাঙর লোকটির ঘাড়ে কামড় বসিয়েছিল।

অস্ট্রেলিয়াতে সর্বশেষ হাঙরের আক্রমণ হয় গত বছরের ডিসেম্বরে। দেশটির দক্ষিণাঞ্চলের একটি নির্জন সার্ফিং স্পটে সাদা হাঙরের আক্রমণে ১৫ বছর বয়সি এক ছেলে প্রাণ হারায়।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১৭৯১ সালের পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে ২৫০ জন প্রাণ হারিয়েছে।

ইত্তেফাক/এসকে