এইচএইচ এক্সপো ২০১৯

হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড হাউসহোল্ড প্রোডাক্টস শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৮:২৩

স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে গত ১১ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড হাউসহোল্ড প্রোডাক্টস শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী ‘এইচএইচ এক্সপো ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের স্টলসমূহে তাদের বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়েছে। এই প্রদর্শনীতে ছিল দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স, মডার্ন কিচেন টেকনোলজি, হোম ডেকোরেটিভ প্রোডাক্ট, ফার্নিচার, পেইন্ট, কোট ও ওয়াল কভারিং, এইচভিএসিআর, গ্লাস ও গ্ল্যাজিং, ডোমেস্টিক ওয়াটার সলিউশন, প্লাস্টিক হাউসহোল্ডসহ আরো অনেক কিছু। এ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানসমূহ একশটিরও অধিক স্টলে তাদের পণ্যসমূহ প্রদর্শন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনএনডি, পিএসসি, পিএইচডি (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, মতিউর রহমান দেওয়ান, অশরি, বাংলাদেশ চ্যাপ্টার-এর সেক্রেটারি, এমইপি কনসালট্যান্ট, মো. হাসমতুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ, এফবিসিসিআই-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের স্ট্যান্ডিং কমিটির অ্যাডভাইজর, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মোহাব্বত উল্লাহ, সিআইপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফায়জুল আলম। এই আন্তর্জাতিক প্রদর্শনীর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিল বিসিসিআই, আশরে,বিটিএমএ, বিআরএএমএ। বিপুল সংখ্যক দর্শনার্থী প্রদর্শনীটি ঘুরে দেখেছেন।

প্রদর্শনীটি গত ১১ থেকে ১৩ মার্চ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।

ছবি তন্ময় মির্জা