ধাঁধা

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৯:২৪

১

আহার্য নহে সে

তবুও খায় সর্বজন,

অনিচ্ছাতে বাধ্য হয়

করিতে ভক্ষণ।

 

২

থালা ঝনঝন, থালা ঝনঝন

থালা নিল চোরে,

বৃন্দাবনে লাগল আগুন

কে নেভাতে পারে।

 

৩

কাঁচা খাও আর পাকা খাও

খাইতে বড় মিষ্টি,

আমি খাইতে বললে বাপু

করো অনাসৃষ্টি।

 

সংগ্রহ: নাকী মুহম্মদ নাফীস আখতার

          কাকিনা, লালমনিরহাট