ধারাবাহিক নাটকের ব্যস্ততা মানে প্রতি মাসেই বেশ ব্যস্ততা। তাই ইদানিং অনেক ব্যস্ত অভিনয়শিল্পী একক নাটকেই সময় দেন বেশি। তবুও ভালো গল্পের নাটক হলে একঝাঁক তারকাকে দেখা যায় ধারাবাহিকগুলোতে। তেমনই একটি ধারাবাহিক নাটক প্রচার শুরু হবে শিগগিরই।
আগামী ২১শে জুলাই থেকে এনটিভিতে প্রচারের হবে নজরুল ইসলাম রাজু নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’। এরইমধ্যে নাটকটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। মাতিয়া বানু শুকুরের রচনায় এই ধারাবাহিকটি ৫২ পর্ব পর্যন্ত নির্মাণের পরিকল্পনা রয়েছে। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ফারহানা মিলি ও আশনা হাবিব ভাবনা। তাদের একসাথে অনেকদিন পর দেখা যাচ্ছে তাদের।
