বিনোদন রিপোর্ট
ইউটিউবে মুক্তি পেলো কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা হজ নিয়ে একটি অনুপ্রেরণামূলক গান। ‘যাচ্ছি খোদা তোমার ঘরে’ শিরোনামের ওই গানটি সমপ্রতি ‘খালিদ সংগীত’ চ্যানেলে প্রকাশ করা হয়।
হামদ-নাত ঘরাণার গানটিতে সুরারোপ করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। কণ্ঠ দিয়েছেন স্মরণ।
গানটি প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, ‘এই গানে স্রষ্টার প্রতি একজন ধর্মপ্রাণ মুসলমানের আকুতি প্রকাশ পেয়েছে। যিনি হজব্রত পালনের উদ্দেশ্যে খোদার ঘরে যাওয়ার সময় তার সব গুনাহ স্মরণ করে অনুতপ্ত হয়েছেন। গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। সব গুনাহ মাফ করে খোদা যেন তার দিল সাফ করে দেন, তিনি এই প্রার্থনা করছেন। আশা করছি হজের এই গানটি মুসলমানসহ সবার কাছেই ভালো লাগবে।’
মাহবুবুল এ খালিদের এই গানটির আরো বেশ কয়েকটি ভার্সন রয়েছে। সেগুলো তার নিজস্ব ওয়েবসাইট প্রকাশিত হয়েছে।
