সুপ্রিম কোর্টের আইনজীবী মরহুম অ্যাডভোকেট রবিউলের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর মরহুমের বাড়ি ফেনীর ছাগলনাইয়া থানার নোয়াপাড়া মসজিদে মিলাদ-মাহফিল, কবর জিয়ারত ও দোয়া করা হয়।
নোয়াপাড়া সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট রবিউল সুপ্রিম কোর্ট বারের শেরে বাংলা ভবনের ২০৫ নম্বর রুমে নিয়মিত চেম্বার করতেন। তিনি ছিলেন 'আমাদের ফেনী' গ্রুপের অন্যতম উদ্যোক্তা। অ্যাডভোকেট রবিউল হোসেন ২০২৩ সালের ৩০ ডিসেম্বর সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে, স্ট্রোক করে রাজধানীর মুগদা হাসপাতালে ইন্তেকাল করেন।
