বজল আহমেদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৪৩৯তম বোর্ড সভায় ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্বরত আছেন। বজল আহমেদ তাজ একসেসরিজ (প্রা) লি. এবং সৈকত টেক্সাইলের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি তাজ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। —প্রেস বিজ্ঞপ্তি
