ব্র্যাক ব্যাংকের শততম এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২০:৪৫

ব্র্যাক ব্যাংক লিমিটেড, যশোরে ১০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং-সেবাবঞ্চিত মানুষকে ব্যাংকিং-সেবা প্রদানের উদ্দেশ্যে, ব্র্যাক ব্যাংক, ২০১৮ সালে চালু করে এজেন্ট ব্যাংকিং। ১৩ জুলাই ২০১৯ ব্র্যাক ব্যাংক লিমিটেডের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে যশোরের চৌগাছায় ১০০তম আউটলেটটি উদ্বোধন করেন।  অনুষ্ঠানে উপস্থিত এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, এজেন্ট ব্যাংকিং একটি ইনক্লুসিভ ব্যাংকিং মডেল, যার মাধ্যমে ব্যাংকিং-সেবাবঞ্চিত মানুষকে বর্তমানে আনুষ্ঠানিক ব্যাংকিং-সেবা প্রদান সম্ভব হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি