ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মুহাম্মদ কায়সার আলী এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোন প্রধান মো. কাউছার উল আলম। সম্মেলনে রাজশাহী জোনের ২১টি শাখার নির্বাহী, ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
