তথ্যপ্রযুক্তি ডেস্ক
সম্প্রতি ভারতের বাজারে উন্মুক্ত হলো ট্রানশান হোল্ডিংসের ব্র্যান্ড টেকনোর ফ্যান্টম নাইন ফ্লাগশিপ স্মার্টফোন। ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ৬ জিবি র্যাম।
এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এ ছাড়া এই ফোনে ডুয়াল সেলফি ফ্ল্যাশ, ৩২ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ও ডট নচ পাওয়া যাবে। তবে এই ফোনের বিশেষ আকর্ষণ এই যে টেকনো ফ্যান্টম নাইন ভারতে লঞ্চ হওয়া সবচেয়ে কমদামি ফোন। এই ফোন ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। আসুন এই ফোনের ফিচার ও দাম জেনে নিই।
ভারতে টেকনো ফ্যান্টম নাইন-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৬ জিবি র?্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। এই ফোন ১৭ জুলাই ফ্লিপকার্টে পাওয়া যাবে। এই ফোনের সঙ্গে কোম্পানি ১১১ অফারও পেশ করেছে। এই অফারে গ্রাহকরা ৬ মাস পর্যন্ত ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, ১০০ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট ও ১ মাস এক্সটেন্ড ওয়ারেন্টি পাবে।
যা রয়েছে টেকনো নাইনে
টেকনো ফ্যান্টম নাইন ফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজল্যুশন ১০৮০ বাই ২৩৪০ পিক্সেল। অ্যান্ড্রয়েড নাইন পাই ভিত্তিক এইচআইওএস ৫.০ অপারেটিং সিস্টেমে চলা এই ফোনে মিডিয়াটেক হেলিও পি ৩৫ প্রসেসর, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরার জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি সেন্সর ১৬ মেগা পিক্সেল, সেকেন্ডারি সেন্সর ৮ মেগা পিক্সেল এবং তৃতীয় সেন্সর ২ মেগা পিক্সেল। সেলফির জন্য এই ফোনে ৩২ মেগা পিক্সেল এআই ক্যামেরা আছে। এ ছাড়া এই ফোনে ৩০৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। রিয়ার ক্যামেরার সঙ্গে এইচডিআর, পোর্ট্রেট মোড, বিউটি, এআর মোড, অ্যানিমোসিটি, ওয়াইড সেলি, বোকেহ, প্যানোরোমা এবং গুগল লেন্সের মতো ইমেজিং ফিচার পাওয়া যাবে।
