স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাব লিগের গত আসরে এএফসি কাপ ফুটবলে খেলার সুযোগ পেয়েছিল। এবার সেটা হবে কিনা বলা কঠিন। তবে সাইফ বেশ ভালো অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। বসুন্ধরা কিংস, আবাহনীর পর তৃতীয় স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। গতকাল বিকালে ময়মনসিংহের মাঠে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে। লিগের প্রথম পর্বেও সাইফ জিতেছিল ৩-০ গোলে।
২০ খেলায় সাইফের ৪১ এবং শেখ জামালের পয়েন্ট ২১ খেলায় ২৪।
