ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামে গত ১২ জুলাই রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে গতকাল সোমবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তরের পক্ষ থেকে নদগ অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত মো. শাহিন হাওলাদার, মো. হাবিবুর রহমান, হারুন অর রশিদ, আব্দুল হাই গাজী ও সোয়েব হাওলাদারকে ১০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত মো. চান মিয়া, নির্মল চন্দ্র, মিজানুর রহমান, ছিদ্দিকুর রহমান ও ফিরোজ আলমকে পাঁচ হাজার টাকা করে ১০টি পরিবারে মোট ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরণ করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রবীণ সমাজসেবীগণ উপস্থিত ছিলেন।