সুন্দরবনে মাছ শিকার করায় দুই জেলে আটক

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:২৭

মংলা (বাগেরহাট) সংবাদদাতা

বনবিভাগের নিষেধাজ্ঞার মধ্যে আইন অমান্য করে সুন্দরবনের খালে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশ। সোমবার সকালে বনের জয়মনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

দুজন আটকের বিষয়টি নিশ্চিত করে মংলার জয়মনি নৌ থানা পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম জানান, জুলাই-আগষ্ট দুই মাস বনের সকল খালে মাছ ধরায় নিষেধ আরোপ করেছে বনবিভাগ। তারপরও অসাধু জেলে ও কতিপয় দুর্বৃত্ত নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে। ওইদিন জয়মনি এলাকা থেকে মো. জিহাদুল ও ফিরোজ নামের দুই দুর্বৃত্তকে আটক করেছে নৌ পুলিশের সদস্যরা।