নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
নগরকান্দায় সোমবার সকালে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও ছোটো ছেলে কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান মাহমুদ রাসেল। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সংসদ উপনেতার একান্ত ব্যক্তিগত সহকারী শফি উদ্দিন, ওসি মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।
