রাবিতে দুই বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:২৭

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার সকালে ফোকলোর বিষয়ক দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বিশ্ববিদ্যালযের সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী ভবনে ফোকলোর বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বই দুটির মোড়ক উন্মোচন করেন ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ও ফোকলোরবিদ ড. বরুন কুমার চক্রবর্তী। ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে অধ্যাপক ড. মো জাহাঙ্গীর হোসেন সম্পাদিত গ্রন্থ ‘বাংলার জনজাতি ও সংস্কৃতি’ এবং সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের ‘সামাজিক উন্নয়নে ফোকলোর’ বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।