অভিযোগ বাক্স স্থাপন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাকসুদুর রহমান এ উপজেলার সাধারণ মানুষের সেবার লক্ষ্যে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বক্স স্থাপন করেছেন। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার অপরাধীরা স্ব স্ব এলাকায় অপরাধ সংগঠন করে এখানে এসে তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে এ উপজেলার শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে পারে বা করার চেষ্টা চলছে এমন ধারণা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। তাছাড়া এক শীর্ষ স্থানীয় রাজনৈতিক এক ঘরোয়া আলোচনায় উল্লেখ করেন এ উপজেলাকে এক গভীর ষড়যন্ত্রের চক্রান্ত চলছে। বেড়েছে মাদকের ভয়াবহ ছোবল। যাতে আসক্ত হচ্ছে বিভিন্ন বয়সি মানুষ ছাড়াও স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরাও। র্যাব, পুলিশের হাতে ধরাও পড়ছে মাদক ব্যবসায়ীরা। কিন্তু অধরা থেকে যাচ্ছে গডফাদাররা।
ওসি মাকসুদুর রহমান জানান, ভাণ্ডারিয়ায় মাদকের ছোবল নিয়ন্ত্রণে তার জিরো টলারেন্স অবস্থান। তবে তা বুঝে উঠতে এবং গোছাতে একটু সময় লাগবে। এজন্য তিনি সকলের সহযোগিতাও কামনা করেন। তিনি প্রায় ১৫ বছর পূর্বে এই থানায় সাব ইনসপেক্টর হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।
