হবিগঞ্জ প্রতিনিধি
দাঙ্গা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে হবিগঞ্জের লাখাইয়ে সোমবার দুপুরে গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম সেবা। বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী। লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেবের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
