নিম্নমানের নির্মাণসামগ্রী
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব পৌরসভার সদর ৩ নম্বর ওয়ার্ড সরকারি হাসপাতাল রোড থেকে থানার সামনে দিয়ে স্থানীয় ধনাগোদা নদীপর্যন্ত ড্রেনের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ এইচ এম গিয়াস উদ্দিন। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে নির্মাণসামগ্রী নিম্নমানের হওয়ায় তিনি কাজটি বন্ধ করে দেন। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজনসহ স্থানীয় সাংবাদিকরা।
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, কাজটি ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষকে দেওয়া হয়েছে। নির্মাণসামগ্রী নিম্নমানের হলে কাজ বন্ধ থাকবে। ঠিকাদার কেউই নিম্নমানের কাজ করতে পারবেন না। বিষয়টি আমি দেখব।
