বরিশাল অফিস
বরিশালে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় দক্ষতা উন্নয়ন পরামর্শক কমিটি বরিশাল বিভাগের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিনসহ অনেকে।
০
